আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
পররাষ্ট্র সচিব অটোমেশন ব্যবহার করে সেবাপ্রার্থীদের আরও দক্ষতার সঙ্গে ও কার্যকরভাবে সেবা প্রদানের ওপর জোর দেন।
জসিম বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার কথাও তুলে ধরেন।
তিনি বাংলাদেশ-ইউএই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তেলসমৃদ্ধ দেশটি থেকে বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও উৎসাহিত করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
পররাষ্ট্র সচিব বাংলাদেশে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের কথাও তুলে ধরেন এবং জাতির সম্মিলিত স্বপ্ন পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

0 মন্তব্যসমূহ
dnabdlive@gmail.com