চট্টগ্রাম শহরে একটানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢাল ও জলাবদ্ধতার কারণে প্লাবিত হওয়া চাঁদগাঁও সিঅ্যান্ডবি এবং মোহরা ও দক্ষিণ কাটলি এলাকার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার, চাল, ডাল, তেল, বিশুদ্ধ পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-১০ আসনের সাংসদ সাঈদ আল নোমানকে সঙ্গে নিয়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বন্যাদুর্গত পরিবারগুলোর মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে বাড়ি বাড়ি যান এবং জলাবদ্ধতা ও বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় নিরাপত্তা, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট এবং খাদ্যসহ জরুরি পরিষেবা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। প্রতিমন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর ঘোষিত মানবিক নীতির আলোকে সকল সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবার অসহায় থাকবে না। প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন বলেন, কর্পোরেশনের প্রতিটি সংশ্লিষ্ট বিভাগ মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করছে।
পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

.jpg)
0 মন্তব্যসমূহ
dnabdlive@gmail.com