জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
![]() |
| ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। |
এ মুহূর্তে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে নিয়োজিত ড. খলিলুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য দেন। আলাপচারিতার একটি ছবি পোস্টে যুক্ত করে তিনি লিখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কুশল বিনিময়।’ জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শেষে অল্প সময়ের জন্য এই সৌজন্য বিনিময়টি সম্পন্ন হয়। এই সময়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


0 মন্তব্যসমূহ
dnabdlive@gmail.com