সময় লোড হচ্ছে... তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ আপডেট হচ্ছে...
নোটিশ বোর্ড
লোডিং নিউজ...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ


​ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। 






মঙ্গলবার (১৯ মে) ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি টহল দল এই মাদকবিরোধী ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে।

​অভিযান চলাকালীন চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় টহল দল মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করে।

​জব্দকৃত মাদকের তালিকায় রয়েছে:

​২৫ বোতল ভারতীয় ফেনসিডিল

​৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ

​১,৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

​বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লক্ষ ৬৮ হাজার টাকা।

​সীমান্ত সুরক্ষায় ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ