সময় লোড হচ্ছে... তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ আপডেট হচ্ছে...
নোটিশ বোর্ড
লোডিং নিউজ...

বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী একজন আহত




মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালালে আত্মরক্ষায় গুলি চালিয়েছে বিজিবি। এতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন রাত সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন।বিজিবি জানায়, রাতে ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় দুজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অন্যজন দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ